তাইওয়ানের সাবওয়েতে এলোপাতাড়ি হামলায় চারজনকে হত্যা ও অনেককে আহত করার ঘটনায় চেং শেই নামের এক ছাত্র ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হচ্ছে। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গত ২১ মে কলেজ ছাত্র চেং শেই (২১) সাবওয়েতে ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে চারজন নিহত ও ২২ জন আহত হয়। যা ১৯৯৬ সালে দেশটিতে সাবওয়ে চালুর পর প্রথম এ ধরনের ঘটনা।

এ ঘটনায় দেশটির কৌঁসুলিরা তার মৃত্যুদন্ড চেয়েছে। তারা বলছেন, ঘটনার সময়ে তার মানসিক বিকারগ্রস্ততার কোনো প্রমাণ মেলেনি। ফলে সে বিচারের উপযুক্ত।

এদিকে তার বাবা মাও তাকে মৃত্যুদন্ড দেয়ার কথা বলেছেন। তারা বলছেন, তার অপরাধ ক্ষমার অযোগ্য। সূত্র: এএফপি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই