এয়ারটেল, ভোডাফোনের লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। ফলে স্পেকট্রাম নিলামে দরপত্র দিতে একবার বাধ্য হবে এয়ারটেল, ভোডাফোন। কলকাতা, দিল্লি ও মুম্বই সার্কেলে আগামী বছর নভেম্বরে মেয়াদ ফুরোতে চলেছে ভোডাফোনের টুজি টেলিকম পরিষেবার লাইসেন্স৷
কয়েক মাস আগে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সংস্থা দুটির লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দেয়৷ নবায়নের সেই আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভোডাফোন ও এয়ারটেল। কিন্তু সুপ্রিম কোর্ট লাইসেন্স নবায়নের সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেয়।
অর্থাত্ , নিলামেই স্পেকট্রাম কিনতে হবে লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়া সংস্থাগুলিকে৷ দিল্লি সার্কেলে ভারতী এয়ারটেল ও ভোডাফোন প্রত্যেকের হাতে থাকা ৮ মেগাহারর্জ করে , মুম্বইয়ে ভোডাফোন ও লুপ প্রত্যেকের ৮ মেগাহার্জ করে এবং কলকাতায় ভারতী এয়ারটেলের ৬.২ মেগাহার্জ এবং ভোডাফোনের হাতে ৭ .৮ মেগাহার্জ স্পেকট্রাম রয়েছে যার মেয়াদ ২০১৪ সালে শেষ হবে৷
নতুন নিয়ম অনুযায়ী, ২০১৪ সালের শেষে তাদের লাইসেন্সের মেয়াদ ফুরনোর পরে নিলামের মাধ্যমে বাজারদরেই তা কিনতে হবে বলে ভারতী এয়ারটেল ও ভোডাফোনকে৷
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]
আন্তর্জাতিক
ভারতে এয়ারটেলের লাইসেন্স নবায়নের আবেদন খারিজ
এয়ারটেল, ভোডাফোনের লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। ফলে স্পেকট্রাম নিলামে দরপত্র দিতে একবার বাধ্য হবে এয়ারটেল





