দক্ষিণ আফগানিস্তানে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় মোট ১৭ জন নিহত হয়েছেন। জাবুল প্রদেশের পুলিশ প্রধান মিরওয়াইস নুরাজি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে জাবুল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে আফগান জাতীয় আর্মি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৫ জন পাইলট ও ১২ জন সৈনিক নিহত হয়েছেন।
তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নুরাজি।
গত বছর মার্কিন ও ন্যাটোবাহিনী আফগানিস্তানে অভিযান বন্ধ করে দেয়ার পর এটি আফগান মিলিটারির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।
জেডআই





