ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, দক্ষিণ মুম্বাইয়ের ইস্টার্ন ফ্রি ওয়েতে একটি ট্যাক্সি দুর্ঘটনায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ৬ জন। স্থানীয়রা আহত অপর তিনজনকে উদ্ধার করে নিকটস্থ জেজে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় মুম্বাইয়ের সড়কটি জুরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি মুম্বাই পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।
এমএনজে





