সুইডেনের রাজধানী স্টকহোমে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে রিয়াদ। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

সৌদি আরব ও সুইডেনের মধ্যে সম্প্রতি যে টানাপড়েন দেখা দিয়েছে সৌদি রাষ্ট্রদূত ডেকে পাঠানোর মধ্যদিয়ে তা আরো গভীর হলো বলে মনে করা হচ্ছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরিক বোম্যান আজ (বুধবার) জানিয়েছেন, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করায় রিয়াদ তার রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে। তবে দু দেশের মধ্যে কূটনতিক সম্পর্ক ভেঙে যায় নি; এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বোম্যানের তথ্য অনুসারে, রাষ্ট্রদূত ডেকে পাঠানোর বিষয়ে স্টকহোমকে রিয়াদ বলেছে- মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সুইডেন একই ধরনের পদক্ষেপ নেবে না।

ইআর