আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬৭ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। উল্লেখ্য যে ঘটনাটি জানবাক স্কয়ারে একটি গাড়ীতে রাখা বোমার বিস্ফোরণে রাখে। এলাকাটি ওয়াজিব এলাকা বলে গণ্য করে সবাই।

বিস্ফোরণস্থলের আশে পাশে কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি ভবনও হামলার স্থান থেকে বেশি দূরে নয়। দূতাবাসের মধ্যে অন্যতম হলো ব্রিটিশ দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনারের দূতাবাস।

দেশটির জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ইসমাইল কাউসি জানান, এখন পর্যন্ত ৬৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিস জানান, বিস্ফোরণ এতোটাই বড় ছিল যে, এতে ৩০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেড