ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ত্রাণবাহী জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে তুরস্কের মানবিক ত্রাণ ফাউন্ডেশন আইএইচএইচ। সংস্থাটি বলেছে, আবার তারা গাজা উপত্যকার ওপর ইসরাইলের চাপিয়ে দেয়া অবরোধকে চ্যালেঞ্জ করবে।

চার বছর আগে তুর্কি ত্রাণ ফাউন্ডেশন গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলা নামে জাহাজভর্তি সহায়তা পাঠিয়েছিল। কিন্তু জাহাজ বহরটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানি সীমায় থাকতেই ইহুদিবাদী ইসরাইলের সেনারা তাতে হামলা চালায় এবং গুলিতে অন্তত নয়জন নিহত হয়। ওই ঘটনায় আহত হওয়া এক ত্রাণকর্মী চলতি বছরের মে মাসে দীর্ঘ ভোগান্তির পর মারা গেছে।

তুর্কি ত্রাণ বহরে হামলার কারণে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দেয়।

তুরস্কের বিদায়ী প্রধানমন্ত্রী ও নতুন প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান সম্প্রতি বলেছেন, গাজার ওপর ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি প্রশ্নের মুখেই থেকে যাবে। 

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই