মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন, ‌‌‘‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি!’’

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রোববার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলে খবর প্রকাশের পর ট্রাম্প ওই মন্তব্য করলেন। বার্নহ্যামের জয় ক্ষমতাসীন লেবার পার্টির আরও অনেক মন্ত্রী ও এমপিদের মধ্য থেকে স্টারমারের বিদায়ের দাবিকে জোরালো করে তুলেছে।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সম্পর্কের প্রতি যখন বিশ্বজুড়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে, ঠিক তখনই স্টারমারের বিদায় নিয়ে ট্রাম্প ওই মন্তব্য করেছেন।

সূত্র: এএফপি।

এস