হিজড়ারাও বিয়ে করতে পারবেন।অবাক হওয়ার মত ঘটনা হলেও এমনই এক ফতোয়া দিয়েছে পাকিস্তানের ৫০ জন আলেমের একটি দল।

আলেমরা ফতোয় দিয়েছে,শারীরিক গঠনে যেসব হিজড়াদের শারীরিক গঠন পুরুষের মত তারা নারীদের বিয়ে করতে পারবেন আবার যাদের গঠন নারীর মত তারা পুরুষ বিয়ে করতে পারবেন।

এরই মধ্যে হিজড়াদের বিয়ে সংক্রান্ত এক ফতোয়াকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের হিজড়া সম্প্রদায়ের লোকজন। তবে সমাজকর্মীদের মত, দৃষ্টিভংগি আরও বেশি পরিবর্তন করা প্রয়োজন।

বিবিসির খবরে বলা হয়, রবিবার পাকিস্তানে কয়েকজন ধর্মীয় আলেমের দেওয়া ফতোয়াতে বলা হয়েছে, শারীরিক গঠনে যেসব হিজড়াদের শারীরিক গঠন পুরুষের মত তারা নারীদের বিয়ে করতে পারবেন আবার যাদের গঠন নারীর মত তারা পুরুষ বিয়ে করতে পারবেন।

তবে যাদের শারীরিক গঠন পুরুষ ও নারী উভয়ের মতই তারা বিয়ে করতে পারবে না।

৫০ জন আলেমের দলটি আরও বলেছে, হিজড়াদের অপমান বা উত্যক্ত করা ইসলামের দৃষ্টিতে অপরাধ।

হিজড়া অধিকার কর্মী আলমাস ববি বিবিসিকে জানান, ‘আমরা এটাতেই খুশি, আমাদের নিয়ে অন্তত কেউ তো কথা বলেছে।

শরিয়াহ অনুযায়ী আমরা বিয়ের অধিকার রাখি। কিন্তু সমাজের ভুল ধারণা শেষ না করা গেলে হিজড়া সম্প্রদায়ের উন্নতি সম্ভব নয়।’

কামার নাসিম নামে আরেকজন সমাজকর্মী বিবিসিকে বলেন, এটা একটা ভাল উদ্যোগ। কিন্তু আনুষ্ঠানিকভাবে হিজড়াদের বিয়ে না দিলে অবস্থার পরিবর্তন ঘটবে না।

তিনি বলেন, পুলিশ অনেক হিজড়াদের গ্রেফতার করেছে। কারণ তারা মনে করে এটা সমলিঙ্গের বিয়ে।
সূত্র:বিবিসি

এসএম