সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২টি জঙ্গি মিরাজ জেট ফাইটার এ হামলা চালায়। ১০০০ কেজি বোমাবর্ষণ করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত।

এই মিরাজ ২০০০ পাক আকাশে ঢুকে বালাকোট সেক্টরে আঘাত করে। মাল্টিরোল সিঙ্গল ইঞ্জিন এই চতুর্থ প্রজন্মের জেটটি দাসো এভিয়েশনের সহায়তায় তৈরি।


মাটিতে থাকা যে কোনও চলন্ত বস্তুকেও নিশানা করতে সক্ষম এই যুদ্ধবিমান। অত্যন্ত শক্তিশালী এই যুদ্ধবিমানের অতি সম্প্রতি আধুনিকীকরণ হয়েছে।
এই ফাইটার জেটের চালকের হেলমেটের মধ্যেই থাকে ডিসপ্লে, এর ফলে সুপারইমপোজড রাডার ডেটা দেখতে পারেন তিনি। ককপিটে ডিসপ্লে থাকার প্রয়োজন হয় না।

এমআই-৮ হেলিকপ্টার ও মিগ-২১ ও মিগ-২৭ এর তুলনায় মিরাজ ২০০০ আরও শক্তিশালী।এসএম





