আবারো ইরাকে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৪৭ জন। জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে বাগদাদের দক্ষিণে হিলা শহরের তল্লাশি চৌকিতে হলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয় হামলায় নিহতদের মধ্যে ৩৯ জন বেসামরিক লোক। বাকিরা পুলিশ সদস্য। আরো বেশ কয়েকজন ব্যক্তি এ ঘটনায় আহত হয়েছে বলে জানা যায়।

ইরাকের স্থানীয় সময় রোববার দুপুরে হিলা শহরের তল্লাশি চৌকিতে অনেক গাড়ি অপেক্ষামাণ ছিল। সে সময় জ্বালানিবাহী ট্রাকটি বিস্ফোরিত হয়।

হামলার দায় স্বীকার করেছে আইএসপন্থি নিউজ পোর্টাল ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'আমাক'। আর এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

 

এমআইএস।