রাশিয়া যে এখন ঈশ্বরের নগরী এটা মনে হয় অনেকেরই জানার কথা নয়। কারণ অতীত ইতিহাস যে তা বলছে না।
এইতো মাত্র কিছুদিন আগের কথা কমিউনিস্টরা যখন শাসনামালে তখন ‘ঈশ্বর আছে’ কথাটিকে রাশিয়ায় অস্বাভাবিক দৃষ্টিতে দেখা হত। সেই রাশিয়ায় এখন ‘ঈশ্বর নেই’ বলায় জেলে যেতে হচ্ছে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ফেসবুকের মতোই রাশিয়ার সামাজিক যোগাযোগ সাইট ‘ভকনটাক্টে’ ২০১৪ সালে ঈশ্বর বলে কিছু নেই লিখেছিলেন ভিক্টর ক্রাসনভ নামে এক ব্যক্তি। তিনি আরও লিখেছিলেন, বাইবেল কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। ওই বছর অনলাইনে ক্রাসনভের বিতর্কিত এই মন্তব্য দেখে দুই তরুণ তা পুলিশকে জানায়। এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ক্রাসনভের মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বছর জেল খাটতে হবে। সেই সঙ্গে জরিমানা ও বাধ্যতামূলক শ্রমের শাস্তিও হতে পারে।
উল্লেখ্য যে, রাশিয়ায় ২০১২ সাল থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এছাড়াও ২০১৩ সালে এ অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এমআইএস।