সার্বিয়ার সেনাবাহিনী তাদের বেলগ্রেডের প্রধান কার্যালয়ে মুসলিম সৈন্যদের জন্য একটি মসজিদ উদ্বোধন করেছে।
সম্প্রতি জেনারেল স্টাফ বিল্ডিং-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চীফ অফ জেনারেল স্টাফ ডিকুভিক, সার্বিয়ার মুসলিম কমিউনিটির প্রধান আদম জিলকি এবং বেলগ্রেডের মুফতি মুহাম্মদ ইউসুপাহিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আদম জিলকি বলেন,"এটা (মসজিদ নির্মান) হচ্ছে একটা নিদর্শন যেটা প্রকাশ করছে যে, সার্বিয়া গণতান্ত্রিক পথের উপর রয়েছে"।
এর আগে নভি পাজার শহরে সার্বিয়ান মুসলিম সৈন্যদের জন্য একটি মসজিদ খুলে দেওয়া হয়েছিল।
সার্বিয়ার ৭০ লাখ ১০ হাজার জনগণের মধ্যে ৩.১% অর্থাৎ ২২০,৮২৮ জন মুসলিম। ২০১১ সালের পরিসংখ্যান অনুসারে, দেশটির অধিকাংশ মানুষ অর্থোডক্স খ্রিস্টান। আর মুসলিমরা সেখানে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। সূত্র: ওর্য়াল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
সার্বিয়ার মুসলিম সৈন্যদের জন্য মসজিদ
সার্বিয়ার সেনাবাহিনী তাদের বেলগ্রেডের প্রধান কার্যালয়ে মুসলিম সৈন্যদের জন্য একটি মসজিদ উদ্বোধন করেছে। সম্প্রতি জেনারেল স্টাফ বিল্ডিং-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চীফ অফ জেনারেল





