গাজায় ইসরাইলি হামলা শুক্রবার ১১তম দিনে ঠেকেছে। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে স্থল, আকাশ ও নৌপথে হামলা শুরু করেছে ইসরাইল। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হামলায় নিহত হয়েছেন অন্তত ২৩ জন ফিলিস্তিনি। হামাসের পাল্টা হামলায় ইসরাইলি এক সেনা নিহত ও দুই সেনা গুরুতর আহত হয়েছে। খবর আল-জাজিরা, বিবিসি ও রয়টার্সের।

এ নিয়ে ২৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন দেড় সহস্রাধিক।

গাজার পূর্বাঞ্চলে ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে হামলা শুরু করেছে ইসরাইল। এ ছাড়া ভূমধ্যসাগরে গানবোট থেকে মর্টারের শেল নিক্ষেপ করা হয়েছে গাজা উপকূলে। হেলিকপ্টার থেকেও বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে গাজা থেকে রকেট হামলা চালিয়েছেন হামাস যোদ্ধারা। বৃহস্পতিবার ৫ ঘণ্টার জন্য হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরাইল। গাজার অধিবাসীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী সংগ্রহ করার জন্য এ 'মানবিক সহায়তা' করে ইসরাইল। তবে, বৃহস্পতিবার রাত থেকে আবারও হামলা শুরু করে ইসরাইল। সূত্র: আল-জাজিরা, বিবিসি ও রয়টার্স

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ