ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী স্বেচ্ছাসেবী বাহিনী ‘বাসিজ’-র প্রধান মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ইসরাইলকে ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত ভীতি ও আতঙ্কের মধ্যে থাকতে হবে। ‘বাসিজ’-র বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ রেজা নাকদি বলেন, ইসরাইল কখনোই শান্তিতে থাকতে পারবে না। যেসব ইহুদিবাদী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করে ইসরাইলে অবৈধ বসতি গড়ে তুলেছে তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে জিনিসগুলোকে ভয় করেন, সেগুলোই আপনাদের মাথার ওপর এসে পড়বে। এ থেকে বাঁচার একমাত্র উপায় হলো গাট্টি-বুচকা নিয়ে ইসরাইল থেকে নিজ নিজ দেশে ফিরে যাওয়া।

সিরিয়ার গোলান অঞ্চলে ইসরাইলি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রভাবশালী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলী আল্লাহদাদির শাহাদাতের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এ ঘটনা ইসরাইলকে শক্ত জবাব দেয়ার অনুমতিপত্র।

গোলান মালভূমিতে ইসরাইলের সাম্প্রতিক ওই হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র ছয় যোদ্ধা ও ইরানের আইআরজিসি’র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলী আল্লাহদাদি শহীদ হন।সূত্র:আইআরআইবি

জেডআই