যুক্তরাজ্যে এখন অভিবাসীদের ব্যপারে কড়াকড়ি চলছে। ইংল্যান্ড এবং ওয়েলসে যারা অবৈধভাবে কাজ করে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। (খবর বিবিসি)

আসন্ন ইমিগ্রেশন বিল বা অভিবাসী আইনে এমন বিধান যুক্ত করবার প্রস্তাব রয়েছে। এই শরতেই আইনটি কার্যকর করবার কথা রয়েছে।

যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার বিধান থাকছে এই আইনে।

আর অবৈধ হয়ে যাওয়াদের বাড়ি ভাড়া দিলে শাস্তি দেয়া হবে বাড়ির মালিকদেরও।

এখানে উল্লেখ করা যেতে পারে, ইংল্যান্ডের রেস্তোরা ব্যবসায়ীদের একটি বড় অংশই বাংলাদেশী অভিবাসী।

এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যাওয়া বহু অভিবাসী কাজ করার সুযোগ পায়।

এদিকে, চলতি মাসেই বার্কশায়ারে এক তল্লাশি অভিযানের পর অবৈধ হয়ে পড়া এক তরুণীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এমকে