আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে।
বিবিসি'র খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৩ জন বিদেশী।
নিহত বিদেশীরা কোন দেশের নাগরিক, সেটা এখনো জানা যায়নি। তবে তাদের পরিচয় হিসেবে বলা হচ্ছে, নিহত বিদেশীরা হলেন 'উপদেষ্টা'। বার্তা সংস্থা রয়াটার্স জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।
কাবুল বিমানবন্দর সেনাবাহিনী এবং সাধারণ নাগরিকরা ব্যবহার করে থাকে। বিমানবন্দরের উপর একটি নৃশংস হামলা অফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিহত করার কয়েকদিন পর আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটল।
কাবুল পুলিশ প্রধান জহির জহির এএফপি’কে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বিদেশি নাগরিকদের ওই কম্পাউন্ডের ভেতরে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে চারজন বিদেশি নাগরিক নিহত ও ছয়জন আহত হন। হামলার সময় বিদেশি নাগরিকরা সেখানে শরীর চর্চা করছিলেন।’ সূত্র: বিবিসি, এএফপি।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





