ইউরোপের একদল সাবেক রাজনীতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শতাব্দির সেরা চুক্তিকে প্রত্যাখান করার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা একটি চিঠিতে বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের পরিকল্পনা যদি একপেশে ও ফিলিস্তিনিদের জন্য অন্যায্য হয় তাহলে তা প্রত্যাখ্যান করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে সম্বোধন করে এই চিঠি লেখা হয়েছে এবং তা প্রকাশের জন্য ব্রিটেনের দ্যা গার্ডিয়ান পত্রিকাকে দেয়া হয়েছে।
চিঠিতে সই করেছেন ইউরোপের ২৫ জন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ৬ জন প্রধানমন্ত্রী ও ন্যাটোর ২ জন সাবেক মহাসচিব।
ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনিদের দ্বন্দ্ব নিরসন সম্পর্কিত ‘শতাব্দির সেরা চুক্তি’প্রকাশ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগ মুহূর্তে ইউরোপের সাবেক রাজনীতিকরা এই আহ্বান জানালেন।
এমবি





