ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।
ইসরাইলের দাবি এরা দুজন ছুরি বহন করছিল। তবে তা নাকচ করে দিয়েছেন নিহত ঘানামের এক আত্মীয় মোহাম্মদ আবু ঘানাম।
শনিবার পশ্চিম তীরের হেবরনে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সীমান্তরক্ষী বাহিনী। তার বয়স ২০ বছরের কাছাকাছি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিনই পূর্ব জেরুজালেমে ১৭ বছর বয়সী এক কিশোর আলি আবু ঘানামকে গুলি করে হত্যা করে ইসরাইলের সীমান্তরক্ষীরা।
মোহাম্মদ আবু ঘানাম জানান, আলি ঘানাম সশস্ত্র ছিলেন না। তিনি তার বন্ধুর পার্টি থেকে ফিরছিলেন। সূত্র: রয়টার্স
এএইচ





