মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া গণহত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান জেইদ বিন রা’দ জেইদ আল হোসেইন।
এর আগে যিনি এই হত্যাকাণ্ডকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দেন। একইসঙ্গে রাখাইন রাজ্যে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি।
শুক্রবার জেনেভায় এক প্রেস কনফারেন্সে জেইদ বলেন, যদি তারা (মিয়ানমার) রোহিঙ্গাদের উপর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভুল প্রমাণ করতে চায়, তবে তারা যেন আমাদের রাখাইন রাজ্যে তদন্তের জন্য আমন্ত্রণ জানায়। আমরা বলছি সেখানে গণহত্যার শক্তিশালী প্রমাণ রয়েছে। কিন্তু এটা প্রমাণ করতে পারে শুধু একটি আদালত।
আলী হোসেইন এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যার একদিন আগে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাং তুন বলেছেন, যদি সেখানে গণহত্যা হয়ে তাকে, তবে তাদের সবাইকে বের করে দেয়া উচিত।
তিনি বলেন, আমরা জাতিগত নিধন বা গণহত্যার অনেক অভিযোগ শুনছি। আমি এর আগেও বলেছি এবং এখনো বলছি, এটা সরকারের পলিসি নয়, এটা আপনাদের নিশ্চয়তা দিতে পারি। এ ধরনের অভিযোগের আগে সুষ্পষ্ট প্রমাণ দেয়া উচিত।-আল জাজিরা।
জেড





