ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর হামলায় ৭ জন মুসলিম স্বাধীনতাকামী নিহত হয়েছেন। সোমবার কাশ্মীরের কুপওয়ারা জেলার একটি বনে এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সেখানে আরো সশস্ত্র স্বাধীনতাকামী আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে। বনটি ঘিরে রেখেছে ভারতীয় সেনারা।
জানা গেছে, জেলার দার্দপোরার কাছাকাছি গ্রামের একটি বনে সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে সেখানে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় বন্দুকধারীরা সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করলে তারাও পাল্টা গুলি ছোঁড়ে। এতে নিহতের এই ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
কাশ্মীরে ৭ স্বাধীনতাকামী নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর হামলায় ৭ জন মুসলিম স্বাধীনতাকামী নিহত হয়েছেন। সোমবার কাশ্মীরের কুপওয়ারা জেলার একটি বনে এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির। সেখানে আরো সশস্ত্র স্বাধীনতাকামী আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে।





