ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সোমবার ফিলিস্তিনে একটি ঐকমত্যের সরকার ঘোষণা করা হবে। ইসলামপন্থী হামাস ও পশ্চিমা সমর্থিত ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গত এপ্রিলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা অবসানে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ টেকনোক্রেটদের নিয়ে একটি ‘স্বতন্ত্র সরকার’ গঠনে কাজ করবে। এটি দীর্ঘ বিলম্বিত নির্বাচন অনুষ্ঠানের পথ সুগমে কাজ করবে। আব্বাস পশ্চিম তীরের রামাল্লায় ফ্রান্সের একটি প্রতিনিধিদলকে বলেন, ‘সোমবার টেকনোক্রেট ও স্বতন্ত্রদের নিয়ে একটি ঐকমত্যের সরকার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আব্বাস রামি হামদাল্লাহকে প্রধানমন্ত্রী মনোনয়ন করেন। ওইদিনই সরকারের বাকি সদস্যদেরও নাম প্রকাশ করা হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ফিলিস্তিনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে বলেন, হামাস ও ফাতাহ উভয়েই পররাষ্ট্রমন্ত্রী পদে আব্বাসের পছন্দের ব্যক্তিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আব্বাস ২০০৭ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী অভিজ্ঞ কূটনীতিক রিয়াদ আল-মালিকীকে পররাষ্ট্র দফতরের দায়িত্ব দিতে চেয়েছিলেন। হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হামাস দুই উপ-প্রধানমন্ত্রীর একজন জিয়াদ আবু আমরকে পররাষ্ট্রমন্ত্রী করতে চায়। কিন্তু আব্বাস শনিবার ঘোষণা করেন যে, ঐকমত্যের সরকারের মন্ত্রীদের হামাস বা ফাতাহ থেকে নেয়া হবে না। তিনি আরো বলেন, ইসরাইল ফিলিস্তিনকে অবহিত করেছে যে, তারা ওই ‘সরকারকে বয়কট’ করবে। তিনি বলেন, এই সরকার প্রশ্নে হামাসের সঙ্গে সমঝোতা করায় ইসরাইল আমাদের শাস্তি দিতে চায়। সূত্র: এএফপি। [b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
সোমবার ফিলিস্তিনে ঐকমত্যের সরকার:আব্বাস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সোমবার ফিলিস্তিনে একটি ঐকমত্যের সরকার ঘোষণা করা হবে। ইসলামপন্থী হামাস ও পশ্চিমা সমর্থিত





