নতুন পরমাণু অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী পূর্ব ইউরোপের নিরাপত্তার জন্য র‍্যাপিড ফোর্স গঠনের ঘোষণা দেয়ার পর ক্রেমলিনের এক বৈঠকে এ কথা জানালেন পুতিন।

একই সঙ্গে আবার গণবিধ্বংসী অস্ত্রে সজ্জিত হওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে ‘উত্তেজিত’আচরণ না করার পরামর্শ দিয়েছেন পুতিন। তিনি বলেন, শীতল যুদ্ধের সময়ের মতো অস্ত্র দৌড়ে নামবে না রাশিয়া।

অবশ্য তিনি একথাও বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা রাশিয়ার নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে এবং প্রয়োজনে এর বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে।

পুতিনের ভাষায়, “আমি গুরুত্বের সঙ্গে বলতে চাই, রাশিয়া কেবল মাত্র পাল্টা পদক্ষেপই গ্রহণ করবে।”

সমর বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার মুখে রাশিয়া যে কঠোর পথই বেছে নেবে তা পুতিনের এ ভাষণের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ