আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা ‘ইতার তাস’ লিখেছে, "তুপুল-এম" নামের এ ক্ষেপণাস্ত্রটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় "প্লেসেটেস্ক" ঘাঁটি থেকে উৎক্ষেপন করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে ‘কামচাতকা’ উপদ্বীপে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
তুপুল-এম ক্ষেপণাস্ত্রটিকে ন্যাটো "এসএস-টুয়েন্টি সেভেন" নামে অভিহিত করে থাকে।
সর্বপ্রথম ১৯৫৮ সালে আইসিবিএম আবিষ্কার করে রাশিয়া।এরপরের বছর আমেরিকা আইসিবিএম আবিষ্কার করে। এর বিশ বছর পর ১৯৭৯ সালে চীন আইসিবিএম আবিষ্কার করে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়াও এই ধরনের মিসাইল আবিষ্কার করেছে।
এ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি ভূগর্ভস্থ সাইলো এমনকি গাড়ি থেকেও নিক্ষেপ করা যাবে।
ইআর





