রাশিয়া “মাইক্রোওয়েভ কামান” তৈরির ঘোষণা দিয়েছে। এ “কামান” দিয়ে ড্রোন, যুদ্ধবিমান বা গাইডেড মিসাইলের ইলেক্ট্রনিক ব্যবস্থা অকেজো করে দিয়ে তা ব্যবহারের অচল করে দেয়া যাবে। খবর রেডও তেহরান।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোসটেক কর্পোরেশনের অঙ্গ সংগঠন ইউনাইটেড ইনস্ট্রুমেন্ট ম্যানুফেকচারিং কর্পোরেশন বা ইউআইএমসি এটি তৈরি করেছে।

অতি-উচ্চ-কম্পাঙ্ক বা সুপার হাই-ফ্রিকোয়েন্সি বা এসএইচএফ কামান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনা-২০১৫ এক্সপো’তে উন্মোচন করা হবে। এ অস্ত্র মেলা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলার কথা রয়েছে।

এ ভ্রাম্যমাণ কামান সেখানে স্থাপন করা হয় তার ১০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে তৎপর থাকবে। এ এলাকায় যে কোনো দিক থেকে আগত বিমানের বিরুদ্ধে অর্থাৎ ৩৬০ ডিগ্রি জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এ কামান।

এ ব্যাসার্ধের মধ্যে যে কোনো বিমান, ড্রোন বা গাইডেড ক্ষেপণাস্ত্র ঢুকলে তার ইলেক্ট্রনিক ব্যবস্থা অকেজো হয়ে যাবে এবং একই সঙ্গে সেটিও অচল হয়ে পড়বে।

রুশ নির্মিত বাক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ব্যবহৃত বাহনের ওপর এই এসএইচএফ কামান স্থাপন করা যাবে। অবশ্য এ কামানের পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয় নি। তবে বিশ্বে এ জাতীয় কামান আর নেই বলে দাবি করা হয়েছে।

এসএইচ