মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নানা বিতর্কের জন্ম দেয়ায় কেউই যেন তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছেন না।
অনেকেই মনে করছেন, আইনি প্রক্রিয়াতেই ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ করা যেতে পারে। তাদেরই একজন আইন বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস্টোফার পিটারসন।
তার দাবি, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ দুটি এমন অপরাধ যাতে তাকে অভিশংসন করা যাবে।
প্রফেসর পিটারসন বলেন, ট্রাম্পকে যদি সত্যি সত্যি অভিশংসনের মুখোমুখি করা যায়, সেক্ষেত্রে তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেশের নেতৃত্ব দিতে পারেন।
জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ৭৫টি মামলা রয়েছে। এরমধ্যে প্রতারণা ও জালিয়াতির মামলাও আছে।
এরমধ্যে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা একটি মামলার শুনানি আগামী তিন সপ্তাহের কম সময়ের মধ্যে হবে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাম্পের অর্থনৈতিক প্রতিশ্রুতি গরিব শিক্ষার্থীদের উন্নয়নে কোনো কাজে আসেনি। তিনি একটি প্রোগ্রামের আওতায় ওই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার অভিভাবকের কাছ থেকে বড় অংকের ফান্ডও সংগ্রহ করেন। কিন্তু ২০১০ সালে তিনি বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেন।
এছাড়া ২০১৩ সালে ট্রাম্প তার অনিবন্ধিত একটি বিশ্ববিদ্যালয়ের জন্য বেআইনিভাবে চার কোটি ডলার অনুদান তোলেন। এ অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।
নিউইয়র্কের সিনেট অ্যাটর্নি জেনারেলের কর্মকর্তা অ্যামি স্পিটালনিক এ মামলাটি করেন। চলতি বছরের মার্চ মাসে এ মামলাটির বিচার চলবে বলে রায় দেন আদালত। অবশ্য এর বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্প।
প্রফেসের পিটারসন দাবি করেন, ট্রাম্প দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, 'আমেরিকায় মিথ্যা বিবৃতি দিয়ে ব্যবসা করা সম্পূর্ণ বেআইনি। কিন্তু ট্রাম্প এমন কাজটিই করেছেন। এক্ষেত্রে বিস্তর প্রমাণও রয়েছে।'
অনেকেই মনে করছেন, এসব মামলায় চরম বেকায়দায় পড়তে পারেন ডোনাল্ড পারেন ট্রাম্প। এমনকি তিনি অভিশংসনের মুখোমুখিও হতে পারেন।
অভিশংসনের মুখোমুখি হতে পারেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নানা বিতর্কের জন্ম দেয়ায় কেউই যেন তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছেন না।
কেন এটি এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এরদোগান-ট্রাম্পের আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। আলোচনায় হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের প্রচারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর চেষ্টা এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন ট্রাম্প। এমনকি আল-সাইয়েদ ও ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়বে এবং বড়দিন উদ্যাপনও বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে দুই দেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ভূমিকার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
















