উত্তরপশ্চিমস্থ সিরিয়ায় অজ্ঞাত হামলাকারী বা বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স সোসাইটি (হোয়াইট হেলমেটের) সাত সদস্য । শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানায় এএফপি।
জানা গেছে , হামলাকারীরা ইদলিব শহর থেকে ৯ কিলোমিটার পূর্বে শারমিন শহরে ওই হামলা চালানো হয়।
এ অঞ্চলটি হায়াত তাহরির আল-শাম নামের জিহাদি জোটের আওতাধীন। শারমিনের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্র লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারীরা হামলা চালায় এবং যেখানে ৭ স্বেচ্ছাসেবক নিহত হয়।
ঘটনা সম্পর্কে হোয়াইট হেলমেট কর্তৃপক্ষ জানায় , এ হামলার ঘটনায় দুটি মিনিবাস, কয়েকটি হেলমেট ও ওয়াকিটকি চুরি হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ হামলার সঠিক কারণ জানা যায়নি। রাজনৈতিক বা সন্ত্রাসী কারণে এই হামলা করা হয়েছে কিনা, সে ব্যাপারে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত সাতজনকেই মাথায় গুলি করা হয়েছে।
সংস্থাটির পরিচালক রামি আবদেল রাহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সকালে শিফ্ট পরিবর্তনে এসে সহকর্মীরা তাদের মৃত অবস্থায় দেখতে পান।
জেড





