ফিলিস্তিন ভেনিজুয়েলা থেকে তেল ও তেলজাত পণ্য আমদানি করবে। এ লক্ষ্যে দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভেনিজুয়েলা থেকে তেল আমদানির এই চুক্তির ফলে ফিলিস্তিনের অর্থনীতির উন্নতি হবে এবং ফিলিস্তিনের বাজারে ২০ বছরের ইসরাইলি প্রাধান্যের অবসান ঘটবে। ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের (পিএনএ) পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি সিনহুয়াকে বলেন, ফিলিস্তিন সাশ্রয়ী মূল্যে লাতিন আমেরিকার দেশটি থেকে সরাসরি তেল জাতীয় পণ্য আমদানি করতে গত সপ্তাহে দু পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই বছর আলোচনার পর স্বাক্ষরিত এই চুক্তি মোতাবেক ভেনিজুয়েলা শিগগির ২ লাখ ৪০ হাজার ব্যারেল তেল ফিলিস্তিনে পাঠাবে। ১৯৯৩ সালে ওসলো শান্তি চুক্তির পর পিএনএ’র প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইল হচ্ছে জ্বালানি সরবরাহের একমাত্র উৎস। এটি হচ্ছে ইসরাইলের অংশগ্রহণ ছাড়া তেল জাতীয় পণ্য আমদানি করতে অন্য কোন দেশের সঙ্গে ফিলিস্তিনের প্রথম চুক্তি। ইসরাইল এ চুক্তি নিয়ে এখনো কোন মন্তব্য করেনি। তবে এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিনহুয়াকে বলেন, তেল পরিবহনে ইসরাইলি বন্দর বা জর্ডানের আকাবা বন্দর ব্যবহার করা হতে পারে। সূত্র: বিএসএস [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
ভেনিজুয়েলা থেকে তেল আমদানি করবে ফিলিস্তিন
ফিলিস্তিন ভেনিজুয়েলা থেকে তেল ও তেলজাত পণ্য আমদানি করবে। এ লক্ষ্যে দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভেনিজুয়েলা থেকে তেল আমদানির এই চুক্তির ফলে ফিলিস্তিনের অর্থনীতির উন্নতি হবে এবং ফিলিস্তিনের বাজারে ২০ বছরের ইসরাইলি প্রাধান্যের অবসান ঘটবে।





