ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়। ভারতের রাষ্ট্রপতি ভবনের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এদিকে, তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

জানাযায়, শ্বাসজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় শুভ্রা মুখার্জিকে আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল)-এ ভর্তি করা হয়। হৃদরোগী শুভ্রা ভর্তি হওয়ার পর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) ছিলেন।

এএইচ