আমেরিকাকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস)জরুরি ভিত্তিতে রসদ নিয়ে যাওয়ার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
আইএসএস এর জন্য রসদবাহী একটি মার্কিন রকেট উৎক্ষেপণের পর ধ্বংস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) এ প্রস্তাব দিল রাশিয়া।
রুশ মহাকাশ সংস্থার প্রধান অ্যালেক্সি ক্রাসনোভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছেন, ওয়াশিংটন যদি রাশিয়ার রকেট ব্যবহার করে এবং আইএসএস’এ জরুরি ভিত্তিতে রসদ সরবরাহের জন্য মস্কোকে অনুরোধ করে তবে সে অনুরোধ রক্ষা করা হবে।
অবশ্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখনো এ জাতীয় সহায়তার জন্য কোনো অনুরোধ করেনি বলেও জানান তিনি।
ইআর





