মিশরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারক দাবি করেছেন, সেনা প্রধান ‘আবদুল ফাত্তাহ আল সিসি’ই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট;কারণ মিশরিয়রা তাকে চায়।
কায়রোয় সশস্ত্র বাহিনীর হাসপাতালে এক সাক্ষাতকারে এই ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক স্বৈরশাসক।
নারী সাংবাদিক ফাজের আল সায়িদকে দেয়া এই সাক্ষাতকারে মোবারক বলেন, জনগণ সিসিকে চায় এবং জনগণের ইচ্ছাই বিজয়ী হবে।
উল্লেখ্য, মুবারকও ছিলেন মিশরের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী। ৩০ বছর ক্ষমতায় থাকার পর তিন বছর আগে তিনি ক্ষমতাচ্যুত হন।
পারস্য উপসাগরীয় দেশগুলোর শাসকদের প্রতি অভিমান করে মুবারক বলেন, তিন বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই দেশগুলোর কোনো শাসকই তার সঙ্গে যোগাযোগ করেননি এবং এমনকি তার স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেননি।
তবে তিনি এখনও (তার ভাষায়) ‘মিশর ও এর জনগণের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ‘আরব আমিরাতের রাজা শেখ জায়েদ বিন সুলতান আন নাহিয়ান ও তার সন্তানদের প্রতি ‘কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অনুভব করেন’ বলে জানান।
কুয়েতের ওই নারী সাংবাদিক এই ইঙ্গিত দিয়েছেন যে মুবারক তার এই সাক্ষাতকারে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য বা রহস্য ফাঁস করেছেন।
তিনি ইন্টারনেট-ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক টুইটারে লিখেছেন, কুয়েতে (ইরাকের সাদ্দামের) হামলার বিষয়ে মোবারকের কাছে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা (ওই ঘটনার) আগে ও পরে কখনও ফাঁস হয়নি।
মুবারক এই সাক্ষাতকারে আরো বলেছেন, হত্যা মামলায় জড়িত থাকার বিষয়ে আদালত তার নির্দোষ হওয়ার বিষয়টি ঘোষণা করার পর পরই তিনি ওমরাহ হজ্ব করতে যাবেন আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য এবং কুয়েতসহ পারস্য উপসাগরীয় রাজা-বাদশাহদের শাসনাধীন দেশগুলো সফর করবেন বন্ধুদের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে।
ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই
সিসি’ই হবেন মিশরের নতুন প্রেসিডেন্ট: স্বৈরশাসক মুবারকের ভবিষ্যদ্বাণী
সেনা প্রধান ‘আবদুল ফাত্তাহ আল সিসি’ই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। তিনি ইন্টারনেট-ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক টুইটারে লিখেছেন, কুয়েতে (ইরাকের সাদ্দামের) হামলার বিষয়ে মোবারকের কাছে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা (ওই ঘটনার) আগে ও পরে কখনও ফাঁস হয়নি।
মিশরে হামাস ও বোর্ড অব পিসের বৈঠক, শান্তি আলোচনা কতদূর?
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছে হামাস ও বোর্ড অব পিসের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে দাবি করা হলেও হামাস নেতারা গাজায় ইসরায়েলের নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এবারের বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে আলাদা করে নজর কেড়েছে মিশর। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফার কাছ থেকে রেকর্ড পরিমাণ আর্থিক প্রণোদনা পাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। বর্তমান পুরস্কার কাঠামো অনুযায়ী মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) প্রাপ্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।
মিশরের গোল বাতিলকে ‘ভুল সিদ্ধান্ত’ বলছেন সাবেক রেফারি
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচের পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোর ৫৮তম মিনিটের বাতিল হওয়া গোল। অনেকের মতে, ভিএআরের সেই সিদ্ধান্তই মিশরের সম্ভাব্য ঐতিহাসিক জয়কে কেড়ে নিয়েছে।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে সুখবর পেল মিশর
বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর শুনেছে মিশর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। এতে তার মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়েছে।
মিশরে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮
মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।
















