ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৬৪৩) মিন্দানাও দ্বীপের সুরিগাও নগরী থেকে প্রায় ৬২ কিলোমিটার (৩৮.৫মাইল) উত্তরপূর্বে সমুদ্রের নিচে ভূমিকম্পটি হয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি জানিয়েছে, সমুদ্রের তলদেশে ২৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। মিন্দানাওয়ের উত্তরপূর্ব প্রান্ত ও পার্শ্ববর্তী লেইতে দ্বীপেও এটি অনুভূত হয়।

জেডআই