নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী সোমবারের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারটি ইতোমধ্যে নিশ্চিত করেছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তবে, পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও সাড়া পাওয়া যায়নি। খবর এনডিটিভির। মালদ্বীপের প্রেসিডেন্টের যোগ দেয়ার সম্ভাবনা আছে বলে খবরে জানানো হয়। এ ছাড়া, বাংলাদেশ সম্পর্কে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানের সময় জাপান সফরে থাকবেন বলে তার বদলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব দেশের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তান মোদীর এ আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে। তবে, আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী বা তার পক্ষে কেউ উপস্থিত থাকবেন কি না। অবশ্য, নওয়াজ শরীফের শপথ অনুষ্ঠানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন না। মোদীর শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর পিছনে প্রতিবেশীদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরির বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন বিজেপির সিনিয়র নেতা অরুণ জেটলি। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত
নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী সোমবারের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারটি ইতোমধ্যে নিশ্চিত করেছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তবে, পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও সাড়া পাওয়া যায়নি। খবর এনডিটিভির।





