জাতিসংঘের ১৩টি সংস্থায় ফিলিস্তিনের সদস্যপদের আবেদন গৃহীত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার এসব আবেদন গ্রহণ করেন। শুক্রবার এ খবর জানিয়েছে আলজাজিরা।
জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, ফিলিস্তিনের আবেদনের ব্যাপারটি তিনি সদস্য ১৯৩টি দেশকেই জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারি গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন।
ফিলিস্তিনের ২৬ জন বন্দীকে মুক্তি দিতে রাজি না হওয়ার পরপরই জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্যপদের জন্য আবেদন জানায় ফিলিস্তিন। ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসেবে এসব বন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল। শান্তি আলোচনার ডেডলাইন হচ্ছে ২৯ এপ্রিল।
১৩টি জাতিসংঘের সংস্থা ছাড়াও আরো দুটি সংস্থা রয়েছে। এই দুটির একটি জেনেভাভিত্তিক, আরেকটি নেদারল্যান্ডের হেগভিত্তিক।
এর আগে গত মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর জানান, আগামী ২ মে জাতিসংঘের ১৩টি সংস্থাসহ আন্তর্জাতিক ১৫টি সংস্থার সদস্য হতে যাচ্ছে ফিলিস্তিন। এসব সংস্থা ছাড়াও জাতিসংঘের বিভিন্ন এজেন্সি, চুক্তিতেও যেতে চায় ফিলিস্তিন। এসব চুক্তির মাধ্যমে ইসরাইলের ওপর নির্ভরশীলতা দূর করতে চায় দেশটি। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]