কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্কের ইসরাইল সম্প্রচার বন্ধ এবং এর সাংবাদিকদের নিষিদ্ধের পরিকল্পনা করেছে দেশটি, জানিয়েছে ইসরাইলের যোগাযোগ মন্ত্রণালয়।
যোগাযোগমন্ত্রী আয়ুব কারা বলেন, আল জাজিরার আরবি এবং ইংরেজি ভাষার সম্প্রচারের সম্মতিপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সেখানে ইতিমধ্যে আল জাজিরার সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়।
আয়ুব কারা আরও বলেন,'সুন্নী আরবদেশ সমুহের (সৌদি আরব ও তার মিত্র দেশ) আল জাজিরা অফিস বন্ধ করে দেয়া ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার ওপর ভিত্তি করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
আল জাজিরা দাবি করে, নেটওয়ার্কটির স্যাটেলাইট লিঙ্কগুলোতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়ার চেষ্টা চালাচ্ছে দেশটি। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা যাতে এটি দেখতে না পায়।
ইসরাইলের সমালোচনা করায় মূলত আল আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করায় ইহুদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তখন আল জাজিরা বন্ধের হুমকি দিয়েছেলেন।
সে সময় তিনি বলেছিলেন, 'আমি জেরুজালেমে আল জাজিরার অফিস বন্ধ করে দেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে বেশ কয়েকবার আবেদন করেছি।' উল্লেখ্য, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং মিশরও আল জাজিরাকে নিষিদ্ধ করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আল জাজিরার ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রতি নিন্দা জানিয়েছে। লন্ডন ভিত্তিক এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্কের ডিরেক্টর এডেন হোয়াইট বলেন,'আল জাজিরার ওপর এ হামলা নিঃসন্দেহে সমালোচনামূলক সব স্বাধীন সংবাদমাধ্যমের ওপর হামলা।'
এমএনজে





