লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে একজন পেশাদার অভিজ্ঞ কূটনীতিককে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সিনেট এ মনোনয়ন অনুমোদন করলে পিটার বোড ডেবোরাহ জোন্সের স্থলাভিষিক্ত হবেন।

জোন্স ক্রিস্টোফার স্টিভেন্সের উত্তরসূরি ছিলেন। লিবিয়ার বেনগাজিতে মার্কিন মিশনে ২০১২ সালে চালানো এক হামলায় স্টিভেন্স নিহত হন।

২০১৩ সালের জুন মাস থেকে জোন্স এ পদে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, নিরাপত্তাহীনতার কারণে লিবিয়ায় মার্কিন মিশনের যাবতীয় কার্যক্রম মাল্টা থেকে পরিচালনা করা হয়ে থাকে।

বোড বর্তমানে নেপালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইরাক, মালাবি ও পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ পদে চূড়ান্তভাবে নিয়োগ পেতে হলে তার মনোনয়ন এখন অবশ্যই সিনেটে অনুমোদন পেতে হবে।

এমকে