বুধবার চীন থেকে নিউইয়র্কে উড়ে গিয়ে তিনি পম্পিওর সঙ্গে এক নৈশভোজে অংশ নেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে উনের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে তাদের এই সাক্ষাতকে অনেক গুরুত্বের সঙ্গেই দেখছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবারও এই দুই প্রতিনিধি আবার একসাথে মিলিত হবেন। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২০ বছরের মধ্যে যারা এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেছেন তাদের মধ্যে চোলই সবচেয়ে প্রবীণ কর্মকর্তা বলে জানিয়েছে বিবিসি।
আগামী ১২ জুন ট্রাম্প এবং উনের যে বৈঠকটি হওয়ার কথা ছিল; তা ইতোমধ্যেই বাতিলের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনও আশা শেষ হয়ে যায়নি, দুই পক্ষই বৈঠকের সম্ভাবনার পথ খোলা থাকার ইঙ্গিত দিয়েছে।
পূর্বঘোষিত ট্রাম্প-উনের বৈঠকটি সম্পন্ন হলে এটি হবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে প্রথম কোনও বৈঠক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় জাতিসংঘের মূল কার্যালয়ের পাশে একটি ভবনে সাক্ষাত হয় চোল ও পম্পিওর।
পম্পিও এক টুইট বার্তায়ও বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





