প্রযুক্তিবিদ্যার উন্নয়ন মানুষের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে। আর এক্ষেত্রে অন্যতম একটি দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে বিস্ময়কর স্থাপনা নির্মাণে আমিরাতের কোনো জুড়ি নেই।
আর সেই ধারাবাহিকতাতেই এবার তারা এমন হাসপাতাল তৈরি করতে যাচ্ছে যা সত্যকার অর্থেই কল্পনাতীত। জানা গেছে, এবার মহাকাশে হাসপাতালে নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল নির্মাণের ঘোষণা করছে। আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানায় মন্ত্রণালয়টি। হাসপাতালটি নির্মাণ হলে সবশেষ ন্যানো প্রযুক্তির মাধ্যমে নভোচারীদের চিকিৎসা দেয়া হবে।
এ ব্যাপারে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কালথোম আল বালুশি জানান, 'ন্যানো প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর চিকিৎসকরাই নভোচারীদের চিকিৎসা সেবা দেবেন মহাকাশের ওই হাসপাতালে।
জানা গেছে, নভোচারীদের শরীরে কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। কারণ ইনজেকশনের মাধ্যমে ভেতর থেকেই চিকিৎসা করবে ন্যানো রোবট।
উল্লেখ, মাস কয়েক আগে সংযুক্ত আরব আমিরাত উড়ন্ত মোটর বাইক তৈরি করে হইচই ফেলে দিয়েছিল।
সূত্র: আইএফ নিউজ টুয়েন্টি ফোর, খালিজ টাইমস





