ভারতের শ্রেষ্ঠ ধনীদের একজন সুব্রত রায় পুলিশ হেফাজতেও পেলেন ধনীর মতোই আচরণ। ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী সাহারা গ্রুপের প্রধান সুব্রত একটি অর্থ আত্মসাৎ মামলায় এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
সুব্রত রায়কে আজ মঙ্গলবার আবার আদালতে হাজির করা হবে। এজন্য গতকাল রাতে তাকে লখনৌয়ের পুলিশ হেফাজত থেকে রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। আর লখনৌ থেকে দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে বিলাসবহুল এবং অত্যন্ত দামী মার্সিডিজ গাড়িতে করে। এ সময় তার গাড়ির সামনে-পিছনে ছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি। খবর এনডিটিভির।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393917377.jpg[/img]
উল্লেখ্য, আদালতে হাজির না হওয়ায় সুপ্রিম কোর্ট সাহারা প্রধানের বিরুদ্ধে গত সপ্তাহে জামিন-অযোগ্য আটকাদেশ দেন। এরপর গ্রেফতারি পরোয়ানা নিয়ে সুব্রতের বাড়ি থেকে ঘুরে এলেও তাকে পায়নি পুলিশ। পরের দিন অর্থ্যাৎ গত শুক্রবার সুব্রত রায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। অবশ্য পুলিশ বলছে আত্মসমর্পণ নয়, তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে, সুব্রত আদালতকে জানিয়েছেন, তার ৯২ বছর বয়স্ক মায়ের অসুস্থতার জন্যই আদালতে হাজির হতে পারেননি।
প্রসঙ্গত, বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের একটি মামলায় তার বিরুদ্ধে মামলা চলমান আছে। সাহারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানে প্রায় ১৯ হাজার কোটি রুপি বিনিয়োগ করেন কয়েক মিলিয়ন ক্ষুদ্র বিনিয়োগকারী। কিন্তু বিনিয়োগকারীরা অভিযোগ করেন, তাদের সে অর্থ মেরে দেয়া হয়েছে।
এ নিয়ে আদালত বিনিয়োগকারীদের অর্থ সুদে-আসলে পরিশোধ করে দিতে বলে সাহারা গ্রুপকে। সাহারা গ্রুপ জানায়, তারা অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ইতোমধ্যে কিছু অর্থ দেওয়াও হয়েছে। কিন্তু বিষয়টি তদারককারী ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা 'সেবি' জানিয়েছে, সাহারা গ্রুপ এখনো পর্যন্ত কোন অর্থ ফেরত দেয়নি। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
মার্সিডিজ গাড়িতে করে কারাগার থেকে আদালতে!
ভারতের শ্রেষ্ঠ ধনীদের একজন সুব্রত রায় পুলিশ হেফাজতেও পেলেন ধনীর মতোই আচরণ। ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী সাহারা গ্রুপের প্রধান সুব্রত একটি অর্থ আত্মসাৎ মামলায় এখন পুলিশ হেফাজতে রয়েছেন।





