পাকিস্তানের খাইবার প্রদেশে নিরাপত্তা রক্ষী বাহিনীর হামলায় সন্দেহভাজন পাঁচ বিদ্রোহী নিহত হয়েছেন।

বারা তেহসিলের আকেখেল ও সিপাহ এলাকায় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

ওই সব এলাকায় মর্টার ও কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আফগান সীমান্তবর্তী খাইবার পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত সাতটি অঞ্চলের মধ্যে অন্যতম। ওই অঞ্চল সশস্ত্র গোষ্ঠী তালেবান ও আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দলগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই অঞ্চল থেকে তারা পাকিস্তান ও আফগানিস্তানে প্রায়ই হামলা চালায়। সূত্র : ডন

ইআর