পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত এবং আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১৯ আগস্ট ) দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।


দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলায় বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাশারাত জানিয়েছেন, বৃহস্পতিবার আশুরার মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাহাওয়ালনগরে স্থানীয় সময় সকাল ১০টায় আশুরার একটি মিছিলে গ্রেনেড ছুরে মারে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, ওই হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রাজা বাশারাত জানিয়েছেন, হামলায় আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাহাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা হামলায় আহত অন্যান্যরাও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান রাজা বাশারাত।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিনেটর সেহার কামরান। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

বোমা হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছোটাছুটি করছে।

এইচএন