গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬৮ জন। এর মধ্যে ১০টি শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য তারা এ যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়।

হামাস মুখপাত্র সামি আবু জাহরি জানান, গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র সংগঠন জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে রক্তপাত এড়াতে সাময়িক যুদ্ধ বিরতিতে যাচ্ছে।

গত ৮ জুলাই শুরু হওয়া হামলার ১৯তম দিন শনিবার।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ