ইউক্রেনের নিকট থেকে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে পারমাণবিক অস্ত্র মোতায়েনের চিন্তা করছে রাশিয়া। বুধবার রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী এই পরিকল্পনার সম্ভাবনার কথা জানান। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

মন্ত্রী মিখাইল ইউলিয়ানভ বলেন, "সেখানে (ক্রিমিয়ায়) এখন কোন পারমাণবিক অস্ত্র মোতায়েন হয়েছে কি না তা আমি জানি না!! এ ব্যাপারে কোন পরিকল্পনা আছে কি না তাও জানি না! তবে, রাশিয়া সেখানে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অধিকার রাখে।"

এমএ