‘মোদিজি, আমি জানি—আপনি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। আমি আমার পারিবারিক সমস্যায় হাঁপিয়ে উঠেছি। তাই আত্মহত্যা করছি। আমি আশা করি, আপনি আমার স্ত্রী ও মেয়েকে দেখে রাখবেন।’ কথাগুলো একটি চিরকুটে লেখা।
মৃত্যুর আগে এই চিরকুট লিখে রেখে গেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওম প্রকাশ তিওয়ারি (৩৫)। ওই চিরকুটটি উদ্ধার করেছে পুলিশ। হিন্দিতে লেখা ছিল চিরকুটটি।
নরেন্দ্র মোদির ওপর স্ত্রী-কন্যার ভার দিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এই ব্যক্তি। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন—চিরকুটে এই প্রত্যাশা করে স্ত্রী-কন্যার দেখভালের দায়িত্ব তাঁর ওপর ছেড়ে যান তিনি।
পুলিশের বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, গত সোমবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গাজিয়াবাদের ওম প্রকাশ তিওয়ারি। অর্থকষ্ট ও হতাশায় ভুগছিলেন তিনি। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছেন।
তিওয়ারির স্ত্রীর দাবি, তাঁদের পরিবার বিজেপির সমর্থক। তাঁর স্বামী ছিলেন মোদির বড় ভক্ত।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য ওম প্রকাশের লাশ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কথিত চিরকুটটি উদ্ধার করে যাচাই-বাছাই করা হচ্ছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
'মোদিজি! আত্মহত্যা করছি, আশা করি আমার স্ত্রী ও মেয়েকে দেখে রাখবেন'
‘মোদিজি, আমি জানি—আপনি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। আমি আমার পারিবারিক সমস্যায় হাঁপিয়ে উঠেছি। তাই আত্মহত্যা করছি। আমি আশা করি, আপনি আমার স্ত্রী ও মেয়েকে দেখে রাখবেন।’ কথাগুলো একটি চিরকুটে





