দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বে এক বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আর ১২ জন গুরুতরভাবে আহত হয়।
মঙ্গলবার সংবাদ সংস্থা এএনএ একটি রিপোর্টে জানায়, মাচাদোডোর্প শহরের কাছাকাছি একটি এলাকা থেকে দুমড়ে মুচড়ে যাওয়া এই বাসটি খুঁজে পায় উদ্ধারকর্মীরা।
ইআর ২৪ নামক একটি জরুরী সেবামূলক সংস্থার মুখপাত্র রাসেল মায়ারিং জানান, মুমালাঙ্গা প্রদেশের পার্শ্ববর্তী এই এলাকার দুর্ঘটনায় অন্তত ১২ জনের আহতের খবর পাওয়া গিয়েছে, এবং এতে ১৮ জন মারা যায়।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দুর্ঘটনার সময় এই বাসে কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি। ইতোমধ্যে এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্রঃ আল জাজিরা
জেড





