ইসরাইলের সেনাবাহিনীতে যোগ দিয়ে গাজার নিরপরাধ জনগণকে হত্যা করার জন্য বিচারের মুখামুখি করা হবে দক্ষিণ আফ্রিকার নাগরিকদেরকে।

ফিলিস্তিনপন্থি 'অ্যাকশন ফোরাম' নামের একটি সংগঠন ইসরাইলের সেনাবাহিনীতে যোগ দেয়া দক্ষিণ আফ্রিকার এক নাগরিকের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিল।

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা দপ্তর চলতি সপ্তাহের প্রথম দিকে বলেছিল- দক্ষিণ আফ্রিকার কোনও নাগরিককে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষে অবরুদ্ধ গাজার ওপর আগ্রাসন চালানোর অনুমতি দেয়া হয়নি।

অ্যাকশন ফোরাম বলেছে, তারা দক্ষিণ আফ্রিকার আরও চার নাগরিকের বিরুদ্ধে মামলা করবে; যারা ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিয়ে গাজার অসহায় মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।

৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে শুক্রবার আবার যখন ইসরাইল অবরুদ্ধ গাজার লোকজনের ওপর হত্যাযজ্ঞ শুরু করেছে তখন ফিলিস্তিনপন্থি সংগঠনটি এ উদ্যোগ নেয়ার কথা বললো। সূত্র: আইআরআইবি

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ