মাথায় অস্ত্র ঠেকিয়ে নববধূকে ধর্ষণ করেছে বর ও তার দুই বন্ধু।বুধবার ভারতের ঝাড়খণ্ডের এক গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, পালামু জেলার রাহাইয়া গ্রামে এক নববধূকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তার স্বামী ও বন্ধুরা ধর্ষণ করে।পাষণ্ড স্বামী ও ধর্ষণের শিকার তার স্ত্রী একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় লিখিত অভিযোগে ওই নববধূ জানান, তার স্বামী আনসারি এবং তার দুই বন্ধু বাবলু সিং ও আফজাল মিয়া বুধবার রাতে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনা কেউ জানলে স্ত্রীকে জানে মেরে ফেলারও হুমকি দেয় আনসারি।
এরপর সকালে স্বামীর বাড়ি থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন ওই নারী। পরে আত্মীয়দের ঘটনা জানালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
তবে প্রথমে পুলিশ কোনো লিখিত অভিযোগ নিতে রাজি হয়নি। পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ লিখিত অভিযোগ নিতে বাধ্য হয়।
মাহমুদ





