পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার পানামা কেলেঙ্কারির সূত্র ধরে নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে দেশটির সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
উচ্চ আদালতের পাঁচ সদস্যের একটি বেঞ্চ আইনজীবী, মিডিয়া কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মন্ত্রীদের উপস্থিতিতে এ আদেশ দেন।
পাঁচ সদস্যের বেঞ্চে নেতৃত্ব দেন প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি আসিফ সাঈদ খান খোসা, বিচারপতি আমির হানি মুসলিম, বিচারপতি শেখ আজমত সাঈদ ও বিচারপতি ইজাজুল আহসান।
এসএম





