ইসরাইল নিঃশর্তভাবে আলোচনায় ফিরে না আসলে কায়রো ছাড়ার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি আলোচকেরা। রোববার প্রতিনিধি দলের প্রধান আজম আহমাদ এ হুমকি দেন।
ইসরাইল বলছে, চলমান সহিংসতার মধ্যে তারা আলোচনায় অংশ নেবে না। তাদের অভিযোগ যুদ্ধ বিরতি না বাড়িয়ে হামাস ইসরাইলে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আলোচনার জন্য তাদেরকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে।
অপর দিকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বলছে, ইসরাইল তাদের কোনো দাবি মেনে নেয়নি। তাই যুদ্ধবিরতি বাড়ানোর কোনো সুযোগ নেই। ইসরাইলকে নি:শর্তভাবে আলোচনায় ফিরে আসতে হবে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





