সিরিয়ার গৃহযুদ্ধে এখনো পর্যন্ত অন্তত ১০ হাজার শিশু নিহত হয়েছে। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার শিশুদের সম্পর্কিত এ প্রতিবেদনটি জাতিসংঘ মহাসচিব বান কি মুন নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক শিশুকেই নির্যাতনের পর হত্যা করা হয়েছে। কখনো কখনো এসব নির্যাতন চালানো হয়েছে পরিকল্পিতভাবে, কখনো বা সংঘাতের স্বাভাবিক পরিণতিতে।
এই গৃহযুদ্ধের ফলে ৪০ লাখেরও বেশি শিশু গৃহহীন হয়েছে। তাদের জন্য কোন শিক্ষা বা স্বাস্থ্যসেবা নেই।
সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের ভারী অস্ত্রের নির্বিচার আঘাতে হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে, নয়তো পঙ্গু হয়েছে।
বিদ্রোহী যোদ্ধারা শিশু অধিকার লঙ্ঘন করছে সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও জাতিসংঘ রিপোর্টের তথ্য অনুযায়ী সরকারি বাহিনীও শিশুদের আটক ও নির্যাতন করেছে।
এই সংঘাতে উভয় পক্ষের বিরুদ্ধে জাতিসংঘ সংঘাতপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সাহায্য আটকে দেয়ার অভিযোগ করছে।
রিপোর্টে শিশুদের অধিকার রক্ষার ডাক দেয়া হয়েছে এবং বিশেষভাবে জনবসতির ওপর ভারী অস্ত্র ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
সিরিয়ার গৃহযুদ্ধে ১০ হাজার শিশু নিহত